অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাসিক কালীন স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২৫ বিকাল ০৪:৩০

remove_red_eye

৩৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: "নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার এই স্লোগানকে সামনে রেখে  " মাসিক স্বাস্থ্য ব্যাবস্থাপনা দিবস উদযাপন উপলক্ষে  ভোলায় মাসিক কালীন স্বাস্থ্যসেবা বিষয়ক  সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর যৌথ আয়োজন ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের লাল স্কুলের মাঠে "নীরবতা ভাঙ্গন "নামের এই নাটক পরিবেশন করা হয়।এসময়  স্থানীয় কয়েকশত  গ্রামবাসী নাটকটি উপভোগ করেন।  
নাটকে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। নারীদের স্বাভাবিক এই প্রক্রিয়াটিকে এখনো স্বাভাবিক হিসেবে ধরা হয়নি। আছে অনেক কুসংস্কার। সেই কুসংস্কার দূর করে গ্রামের মানুষকে সচেতন করতে এই নাটক অনুষ্ঠিত হয়। 
এই নাটকের মাধ্যমে কিশোরী মেয়েদের বয়ঃসন্ধি কালের স্বাস্থ্যসেবা, স্যানেটারী ন্যাপকিন ব্যবহার করা,মেয়রদের আয়রন টেবলেট খাওয়া ও বাল্যবিয়ে রোধ সহ সহ নানা বিষয়ে নাটকের মাধ্যমে সচেতন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, নারীপক্ষ অধিকার এখানে, এখনই 
সহকারী প্রকল্প ব্যবস্থাপক শবনম রুপা,নারীপক্ষের সদস্য,রেহানা সামদানী, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাদিক আদিল হোসেন তপু, এনটিভির অন-লাইন সাংবাদিক রিয়াজ ইসলাম, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান,
সাংবাদিক রাফসান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 
নাটক পরিবেশন করেন - মোকাস্মেল মিশু,আল- আমীন,রামিম,আমান উল্ল্যাহ রাব্বি,আমিন,নিহা,জিহাদ,মুহিন,তানিজিলা,তাবাচ্ছুম,স্বর্না,পূজা সহ আরো অনেকে। 
নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের মাধ্যমে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ  নাটকটি  পরিবেশন করেন ।
 এদিকে আজ মঙ্গলবার সকালে ভোলার শিল্পকলা অডিটোরিয়াম মাসিককালীন স্বাস্থ্যসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...