অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে জেলে পুনর্বাসনের চালে অনিয়ম, ইউপি সচিব অহিদুর রহমানকে অবরুদ্ধ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

২৮০

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে জেলে পুনর্বাসনের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবকে অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ জেলেরা। 
 
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় জেলেরা অভিযোগ করেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সচিব আহিদুর রহমান চাল কম দেওয়ার পাশাপাশি তালিকাভুক্ত জেলেদের নাম বাদ দেওয়া, চাল বিতরণে স্বজনপ্রীতি ও অন্যান্য অনিয়মে জড়িত।
 
তাদের অভিযোগ, প্রতিটি জেলে কার্ডের বিপরীতে চাল বিতরণের কথা ৮০ কেজি করে। তবে ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর রহমান দিচ্ছেন ৬৫-৭০ কেজি।
 
স্থানীয় একাধিক জেলে জানান, “আমরা মাছ ধরা বন্ধ করে সরকারের নির্দেশ মেনে চলছি। কিন্তু এখানে আমাদের হক অনুযায়ী ৮০ কেজির বদলে দেওয়া হয়েছে ৬৫-৭০ কেজি চাল। আমরা এই অনিয়মের বিচার চাই।
 
জেলেরা আরোও জানান, সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হয় এবং নিয়মিতভাবে চাল বণ্টনে স্বচ্ছতা থাকে না। এমনকি পুনর্বাসন প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হন।
 
স্থানীয়দের ঘিরে ধরার পর সচিব আহিদুর রহমান পরিষদ ভবনের একটি কক্ষে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এ বিষয়ে চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের সচিব আহিদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি নিয়ম অনুযায়ী চাল বিতরণ করেছি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে।”
 
এদিকে ইউনিয়নবাসীর দাবি, চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
 
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। তালিকাভুক্ত জেলেদেরকে ৮০ কেজি করে চাল দিতে হবে।”
 
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা সারমিন মিথি বলেন, “সরকার নির্ধারিত পরিমাণ চাল থেকেই জেলেদের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। কেউ কম দিলে তা তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...