অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৩ দিন ব্যাপী অনলাইন ডিজিটাল মেলার উদ্বোধন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৯শে জুন ২০২০ সকাল ১১:৪৪

remove_red_eye

৯৪৩

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় ৩দিন ব্যাপী অনলাইন ডিজিটাল মেলা-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।   রবিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জুম কনফারেন্সর মাধ্যমে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যেগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআই’র সহযোগিতায় জেলা প্রশাসন মেলার আয়োজন করে। আগামী ৩০ জুন পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, এ বছর একটি ভিন্ন প্রেক্ষাপটে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশে করোনা পরিস্থিতির কারনে ৬৪ জেলায় ডিজিটাল পদ্ধতিতে মেলার আয়োজন করা হয়েছে। আমরা জুম পদ্ধতির মাধ্যমে সকলের সাথে সংযুক্ত হয়েছি। এটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনন্য একটি উদাহরন।

তিনি আরো বলেন, করোনার জন্য আমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হচ্ছিনা। অনেকেই ঘরে থেকে বোড় ফিল করছেন, তারা অনলাইনের মাধ্যমে মেলায় অংশ নিয়ে রিফ্রেশসহ নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। এছাড়া মেলার মাধ্যমে অনলাইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জনসহ সার্বিক বিষয়ে অনেক কিছু জানা যাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আতাহার মিয়ার সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি ডিজিটাল সেবাসমূহ আপামর জনগণের সামনে তুলে ধরে তাদের ডজিটাল সেবাগ্রহীতা হিসাবে গড়ে তোলাই এবারের মেলার লক্ষ্য। জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের ডিজিটাল কার্যক্রমের টেক্্রট/প্রেজেন্টেশন, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত করার মাধ্যমে মেলা উদযাপন করা হবে।  পুরো মেলার সার্বিক কার্যক্রম জুম কনফারেন্স, ফেইজবুক/ ইউটিউব লাইভ’র মাধ্যেমে প্রদর্শন করা হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...