অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান হলো ৭৭ নারীর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

২৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৭জন প্রশিক্ষিত নারীরা বিভিন্ন ট্রেডে কর্মসংস্থান হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে  বিকাল পর্যন্ত টাউন স্কুল মাঠসংলগ্ন গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। 
বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ এবং ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা)র সহযোগিতায় এ চাকুরি মেলার আয়োজন করা হয়।
ইএসডিও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস এর সঞ্চালনায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে চাকরী মেলার উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সোলায়মান হোসেন। 
এই চাকরি মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন,ভোলা জেলা বিসিকের উপব্যবস্থাপক মোঃ সোহাগ হোসেন,ইএসডিও হেড অব TVET ও প্রোগ্রাম ম্যানেজার এএলপি  শাহরিয়ার মাহমুদ।এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন,এবং সার্বিক সহযোগিতায় ইএসডিও এএলপি এর সকল উন্নয়ন কর্মী।
স্কুল থেকে ঝরেপড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ইকো-সোস্যাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামের একটি বেসরকারি সংস্থা।
আয়োজকরা জানান, ইএসডিও থেকে ১৪৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী চাকুরী মেলায় মোট নিবন্ধন করেছেন এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ৭৭ জন বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্ত হন, নিবন্ধিত প্রশিক্ষণের মধ্যে ২৩ জন উদ্যোক্তা নিবন্ধন করে ৯ জন ৫,০০০ থেকে ১৫ হাজার টাকা করে লোনের অনুমোদন পায়। ইএসডিও হেড অব TVET ও প্রোগ্রাম ম্যানেজার এএলপি  শাহরিয়ার মাহমুদ বলেন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগীতায়, Alternative Learning Programme (ALP) প্রকল্পটি ভোলা জেলাসহ ৪টি জেলায় চলমান রয়েছে। এই  প্রকল্পের মাধ্যমে ১৫-২৪ বছর বয়সী প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝড়ে পড়া এবং বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের বিষয়ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, অনানুষ্ঠানিক শিক্ষানবিশ প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...