অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা-৩ আসনে জামায়াতের প্রার্থী নিজামুল হক নাইম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মে ২০২৫ রাত ১১:০৮

remove_red_eye

১১৮৬

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হলেন সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাইম। আসন্ন জাতীয় নির্বাচনে নিজামুল হক নাইমকে বুধবার আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের সন্তান নিজামুল হক নাইম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক এর ছোট ভাই।
বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াতের প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা একেএম ফখরুদ্দিন খান রাজী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে মানুষের কল্যাণে রাজনীতি করে। তথাকথিত ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে না। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্মের মানুষ, তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য মাষ্টারমাইন্ড হচ্ছে ইসলামী ছাত্রশিবির। ৫ অগস্ট সকল শাহাদাৎবরণকারীদের স্যালুট জানিয়ে তিনি আরো বলেন, ৫ আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামের বিপ্লবসাধিত হয়নি। আমরা গণতন্ত্ররে বিপ্লবের মাধ্যমে ইসলামি বিপ্লব সাধন করতে চাই। ইসলামি বিপ্লবই পরকালের মুক্তির পথ।
জামায়াতের ভোলা জেলার সহ-সেক্রেটারী মাওঃ মো. আখতার উল্যাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মো. হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারী মো. আব্বাস উদ্দিন, লালমোহন উপজেলা আমির মাও. আব্দুল হক প্রমূখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...