বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে মে ২০২৫ বিকাল ০৫:৩৫
২৬৩
বাংলার কন্ঠ ডেস্ক : ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ, মনপুরা উপজেলা টিম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সম্প্রতি ঘূর্ণিঝড় ‘শক্তি’র তীব্রতা বৃদ্ধির সম্ভাবনার প্রেক্ষিতে মনপুরার বিভিন্ন উপকূলীয় এলাকায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সচেতনতামূলক মাইকিং, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন এবং স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এই উদ্যোগে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের সঙ্গে স্থানীয় তরুণরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তারা আশ্রয়কেন্দ্র ব্যবহার, নিরাপদ স্থানে যাওয়ার প্রয়োজনীয়তা এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে জনগণকে সচেতন করছেন।
বসুন্ধরা শুভসংঘ, মনপুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান সোয়েব বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ নয়, মোকাবিলা করা যায় সচেতনতার মাধ্যমে-আমরা সেই সচেতনতাই ছড়িয়ে দিতে কাজ করছি।
বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মনপুরায় ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকরা বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন এবং স্বাগত জানিয়েছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত