অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বাল্য বিয়ে : বর কনে আটক

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুন ২০২০ রাত ০৯:১২

remove_red_eye

৯৭৭

চরফ্যাশন  প্রতিনিধি  : ভোলার চরফ্যাশনে এক স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে হওয়ায় ঘটনায় বর মো. নয়ন এবং কনে মিশুকে আটক করা হয়েছে। এ সময় বরের স্বজনরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।  সোমবার দুপুরের পর গোপন সংবাদে তাদেরকে আটক করা হয়। বাল্য বিয়ের বর চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৩নং ওয়ার্ডস্থ সাদেক বেপারীর ছেলে। কনে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী  এবং পৌরসভা ৭নং ওয়ার্ডের নজরুল ইসলামের মেয়ে। চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এতথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রুহুল আমিন জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে কনের বাবা নজরুল ইসলামের সম্মতি ছাড়া তার অজান্তে মেয়েকে নিয়ে বিয়ে সম্পাদন করা হয়েছে। এজন্য বরের বিরুদ্ধে কনের বাবাকে থানায় মামলা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো.শামসুল আরেফিন জানান, বর কনে উভয়ে থানা হেফাজতে আছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...