অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিজুল হক মেম্বার আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মে ২০২৫ রাত ১০:২৮

remove_red_eye

৫০৯

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী ধনিয়া ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আজিজুল হক পাটোয়ারী অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে মাদকসহ আটক করা হয়।
ধনিয়াবাসীর প্রত্যাশা ছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী যৌথ বাহিনীর অভিযানে ফ্যাসিস্টের দোসর চিহ্নিত মাদক ব্যবসায়ী আজিজুল হক মেম্বার ও ও তার সহযোগীরা গ্রেপ্তার হবে ।
অবশেষে গত সোমবার (২৬ মে) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সোহেল রানার নেতৃত্বে এএসআই জিয়া ও এএসআই কবিরের সমন্বয়ে গঠিত একটি টিম এক গোপন অভিযান পরিচালনা করে ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ধনিয়া ৪ নং ওয়ার্ডের মেম্বার কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিজুল হক পাটোয়ারীকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। আটক হওয়া পূর্বে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে টের পে সে পালানোর জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে তাকে পুকুর থেকেই আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আজিজুল হক মেম্বার ইতিপূর্বে সে যতবারই আটক হয়েছে প্রতিবারই গ্রেফতার হওয়ার পূর্বে সে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। মূলত তার সাথে থাকা ইয়াবা ও মাদকর দ্রব্য গুলোকে পুকুরের পানিতে ফেলে দেওয়াই হলো এর মূল উদ্দেশ্য। যাতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করতে না পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিজুল হক মেম্বার জানান, ধনিয়া ৫ নং ওয়ার্ডের দরিরাম শংকড়ের বাসিন্দা ফরিদ মালের ছেলে রমজান আলী রনির থেকে সে এবং তার সঙ্গীরা ৩৩ পিস ইয়াবা সংগ্রহ করে। রমজান আলী রনি মূলত একজন পুলিশ কনস্টেবল ছিলেন।  চাঁদাবাজি ও অবৈধ মাদক ব্যবসা এর সাথে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় সে তার পুলিশের চাকরি হারায়।   আর তার সহযোগী হলো ফ্যাসিস্টের দোসর ধনিয়া ৪ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক পাটোয়ারী, পশ্চিম ধনিয়া খালপার এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল হোসেন , পশ্চিম কানাইনগর এলাকার লতিকে বাড়ি সংলগ্ন (লঞ্চে) বাদাম বিক্রেতা হৃদয়সহ বেশ কয়েকজন। এলাকাবাসীর অভিযোগ সরকারের কতিপয় ব্যক্তির সহযোগিতায বারবার গ্রেফতার হওয়া সত্বেও এরা আইনের ফাঁক-ফোকর বের হয়ে আসতো এবং মাদক কারবার চালাতেন। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এরা আত্মগোপন করে ঘা ঢাকা দিয়েছিলেন। বর্তমানে তাদের মাদক ব্যবসাকে পূর্বের চেয়ে আরো বেশি ও ব্যাপকভাবে শুরু করে। এলাকাবাসীর দাবি আইন-শৃঙ্খলা বাহিনী যেন এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে তাদেরকে সহযোগিতা দানকারী ব্যক্তিদেরকেও যেন গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে সে বেশ কয়েকবার মাদক দ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...