তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে মে ২০২৫ রাত ১১:২৫
৩৩৭
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিন স্লুইসগেট এলাকার রিং বাঁধ ভেঙ্গে নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ভোলা জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেছেন,ভোলার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলোর কাজ যথাসময়ে শেষ না করলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারন আমাদের উদ্দেশ্য ভোলার মানুষকে নিরাপদ রাখা।
শুক্রবার ভোলার তজুমদ্দিনে ক্ষতিগ্রস্ত রিং বেড়িবাধঁ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন,নিম্মচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর মধ্যে আমরা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি।তজুমদ্দিনের বেড়িবাঁধটির ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক এলাকা ডুবে গিয়েছে। যদিও আমরা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয়দের সহযোগীতায় বাধেঁর সংস্কার করতে পেরেছি এবং এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে এ এলাকার মানুষ রক্ষা পেয়েছে। ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদের সাধ্যমতো উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে চাল,গো-খাদ্য এবং শিশু খাদ্য পৌঁছাতে পেরেছি।
এ সময় উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ,উপজেলা বিএনপির সদস্য সচিব, ওমর আসাদ রিন্টু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা:মো:রাহাত হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো:ইব্রাহিম আসাদ,পানি উন্নয়ন বোর্ডের এস ও তানভীর আহমেদ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত