অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিকাশ ব্যবসায়ীর উপর বর্বর নির্যাতন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুন ২০২০ রাত ০৯:৪৮

remove_red_eye

৯৬৭

লালমোহন  সংবাদদাতা  : ভোলার লালমোহনে নিরব হোসেন (৩৫) নামের এক বিকাশ ব্যবসায়ীর উপর বর্বর হামলা চালিয়ে তার তিনটি দাঁত ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। হামলার শুরুতে তাকে ঝাঁপটে ধরে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে দুর্বৃত্তরা বলে ‘শালা আইজই তোর শ্যাষ’। এ কথা বলতে বলতেই চলে নির্মম নির্যাতন। পরে ওই ব্যবসায়ীর গগন বিদারী আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা রাঁেতের অন্ধকারে দৌড়ে পালায়। পালানোর সময় দুর্বৃত্তরা নিরব হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের চাবির তোড়া এবং তাকে বিবস্ত্র করে পড়নের লুঙ্গি খুলে নিয়ে যায়। রবিবার (২৯ জুন) রাত ১২টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার শিকার নিরব হোসেন, জনতা বাজারের বিকাশ ও তেল-গ্যাসের ব্যবসায়ী এবং সে বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলী আহাম্মদ চোকিদারের ছেলে।
নিরব হোসেন জানান, প্রতিদিনের মতো সে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঘুমানের জন্য রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে বাজারে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি গেলে রাস্তার কিনারে অন্ধকারে ওৎ পেতে অবস্থান নেয়া ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ঝাঁপটে ধরে গলায় গামছা লাগিয়ে ফাঁস দিয়ে টেনে হিচঁড়ে বাগানের মধ্যে নিয়ে যায়। এসময় বলে ‘শালা আইজই তোর শ্যাষ’। এ কথা বলতে বলতেই চলে অমানুষিক নির্যাতন। এর মধ্যে দুর্বৃত্তদের কণ্ঠশব্দ অনুমান করে দু’জনকে চিনতে পেরেছেন নিরব হোসেন। নিরব হোসেন আরো জানান, দোকানের মধ্যে সব সময় জরুরী প্রয়োজনে নগদ টাকা থাকে। এ টাকা লুটে নেয়ার জন্যই দুর্বৃত্তরা এ হামলা করেছে। তাদের টার্গেট ছিলো আমার কাছ থেকে চাবির তোড়া নিয়ে প্রতিষ্ঠান খুলে টাকা লুট করা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিরব হোসেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামীদের ধরার চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...