অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

২১০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল কালাম নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে পৌরসভার সওদাগর চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিষ মারাগো বাড়ির মৃত তোরাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লালমোহন থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সিয়াম ও হাসিব নামে দুই কিশোর মঙ্গলশিকদারের দিকে যাচ্ছিল। এ সময় তারা সওদাগর চৌমুহনী অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ আবুল কালামের সঙ্গে মোটরসাইকেলটির স্বজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুপুরের দিকে মারা যান বৃদ্ধ আবুল কালাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আমরা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...