লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১৪
২৮১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরকাঁলাচাঁদ এলাকার শাহাজাহান মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনশাহাজাহান মিয়ার ছেলে মিনহাজ (২) ও সোহেল মিয়ার মেয়ে নাফিজা (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে মিনহাজের মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় গভীর পুকুরগুলোর চারপাশে সুরক্ষাব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত