অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২০ বিকাল ০৫:৪৫

remove_red_eye

৭৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ন শিক্ষানবিশ আইনজীবীদের  ২০২০ সালেই গেজেট প্রকাশ করে সনদ দেয়ার জন্য দাবী জানিয়ে ভোলায় মানববন্ধন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা। ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদ এর আয়োজনে আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 
ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সভাপতি ফরহাদ হোসেনে এর সভাপতিত্বে  মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সহ-সভাপতি আবুল হাসেম শাকিল, সাধারণ সম্পাদক আব্দুল  মালেক, সংগঠনের সদস্য আব্দুল হাই মামুন ও মুক্তারা রাণী দে, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, ইয়ামিন হাওলাদার প্রমুখ।  এ সময়  আইনজীবীরা ,  করোনা ভাইরাসের মহামারির কারণে লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হওয়ায়  ২০১৭ ও ২০২০ইং সালের এম সি কিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবিদের ২০২০ সালেই গেজেট প্রকাশ করে সনদ দেয়ার দাবী জানান । একই সাথে ২০১৭ ইং সালে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের রায়ে  প্রত্যেক বছর পরীক্ষা শুরু করে তা একই বছরের ভিতর শেষ করার নির্দেশ বাস্তবায়নের দাবী জানান তারা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...