তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা জুন ২০২৫ রাত ১০:৫৮
২৭৯
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: তজুমদ্দিন উপজেলা, সোনাপুর ইউনিয়নের ইন্দ্র নারায়নপুর এলাকায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪৫টি ঘর ভূমিহীন, গরিব ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সমবার (২ জুন ২০২৫) , একটি সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু,যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন পাটাওয়ারী, জাকির হোসেন মনু,আনছার পাটাওয়ারী, ফিরোজ ডাক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া বলেন, আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য হলো দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। এই ঘরগুলো শুধু থাকার জায়গা নয়, এটি একটি নতুন জীবনের সূচনা।” উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, “এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারি সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠী নতুন করে বাঁচার সুযোগ পাচ্ছেন। আমরা চাই এমন প্রকল্প আরও প্রসারিত হোক।”ঘর নেওয়ার ক্ষেত্রে কেউ কোনো লেনদেনে জড়াবেন না।
উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে নির্মিত প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, রান্নাঘর, টয়লেট ও খোলা বারান্দা। সুবিধাভোগীরা এসব ঘর পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত