তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা জুন ২০২৫ রাত ১১:০০
৩০২
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ও সোনাপুর ইউনিয়নের জেলেদের মাঝে বিশেষ সহায়তা হিসেবে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় সোমবার (২ জুন২০২৫) সকালে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া।
আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া বলেন, “সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর নিবন্ধিত জেলেদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়, যাতে তাঁরা দুর্দিনে একটু স্বস্তি পান।” আলহাজ্ব ওমর আসাদ রিন্টু বলেন, “জেলেরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই সহায়তা তাঁদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা বাস্তবায়নের একটি ছোট পদক্ষেপ।আ মি আশা করি এই সহায়তা অব্যাহত থাকবে এবং আরও জেলেকে অন্তর্ভুক্ত করা হবে।” জেলেরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত