অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ সকাল ১০:০৮

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় ফুটবল প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ২জুন (সোমবার) বেলা১১টায় আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সনদ বিতরণ করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। সভাপতিত্ব  করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন। তালহা তালুকদার বাঁধনের নান্দনিক উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম, বিবার মানবতার দুয়ারের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষক  বেনু পাল ও মহিউদ্দিন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ প্রশিক্ষন চলে।  ফুটবলে প্রশিক্ষনার্থী ছিল ৪০জন। প্রশিক্ষনে বিভিন্ন স্টাইল ও কলা কৌশল শেখানো হয়। প্রশিক্ষনার্থীরা গেম ট্রেনিং, রানিং, রিসিভ, পুশ, থাই, হেডিং, চেস্ট, কর্ণার, থ্রো, ফ্রি কিক, অফসাইড, পেনাল্টি,সহ ফিটনেস এর প্রভৃতি কলাকৌশল গুলো আয়ত্ব করেন। প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।

 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...