বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২৫ রাত ০৮:০৬
২১১
কোষ্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখান উপজেলা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ডাকাত সিরাজ বাহিনীর সদস্য মোঃ শহীদ ও মোঃ শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
সকাল ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা দৌলতখান উপজেলার খয়েরহাট বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, পয়েন্ট টু টু রাইফেলর ৪ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড কার্তুজ এবং ২টি দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাত সিরাজ বাহিনীর সদস্য মোঃ শহীদ ও মোঃ শাহাবুদ্দিনকে আটক করা হয়।আটককৃতরা দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা। আটক ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতখান থানায় হস্তান্তরের কার্যক্রমও চলছে বলেও এসময় জানানো হয়।
কোষ্টগার্ডের মিডিয়া লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ কর্মকর্তা জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক