অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে মেজর হাফিজের আর্থিক সহায়তা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ রাত ০৮:৫৭

remove_red_eye

৩৩০

আকবর জুয়েল, লালমোহন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর পক্ষ থেকে ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকার ক্ষতিগ্রস্থ এসকল পরিবারের মাঝে নগদ ১০হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন লালমোহন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।


এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কাঞ্চন, যুবদলের উত্তর শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন খাঁ, উত্তর শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক ফকরুল ইসলাম লিটনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে অর্থিক সহায়তা শেষে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বহু ঘরবাড়ি বিধ্বস্থ হয় এবং বিভিন্ন ভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থের কবলে পরে মঙ্গলসিকদার লঞ্চঘাট ও পাশ্ববর্তী এলাকা। এসব মানুষের দুর্দশার কথা চিন্তা করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...