অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে মহিলা দল সভাপতিকে মারধর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ রাত ০৯:৩৯

remove_red_eye

৪৫১

স্টাফ রির্পোটার, তজুমদ্দিন : ভিজিএফ’র নাম বেশী চাওয়ায় তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন মহিলা দল সভাপতি ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালেকা বেগমকে  রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও দফাদারের বিরুদ্ধে।
গত ১জুন রবিবার সকাল ৯টায় চাঁচড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মালেকা বেগম জানান, আমি আমার ইউনিয়নের মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। সেই হিসেবে আমার ৯টি ওয়ার্ডের সংগঠনের সদস্যদের দেওয়ার জন্য গত শনিবার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজের কাছে ভিজিএফ’র ১০কেজি চাউলের একশো নাম চাই।তিনি আমাকে চল্লিশজনের তালিকা দিতে বলে। এ নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। রবিবার সকাল আটটার দিকে আমি পরিষদে পুনরায় নাম চাইতে গেলে ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন ও চাঁচড়া বিএনপি সম্পাদক ইব্রাহিম হাওলাদারের মহিলা সমর্থক সহ আমাকে প্রথমে রশি দিয়ে হাত-পা বেঁধে বেধরক মারপিট করে। তারা আমার পিঠে, মাথায় এবং মুখে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত করে। পরে হামলার শিকার  নারী তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। 

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন দফাদার বলেন,মহিলা সভাপতি পরিষদে এসে তালা দিতে চাইলে আমরা তাকে বাধা দেই। নারী নেত্রীর ওপর হামলার বিষয়ে জানতে চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
চাঁচড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন বলেন,বিষয়টি আমি পরে শুনেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, চাঁচড়ার ঘটনাটি শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...