বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২৫ রাত ০৯:৩৯
৪০০
স্টাফ রির্পোটার, তজুমদ্দিন : ভিজিএফ’র নাম বেশী চাওয়ায় তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন মহিলা দল সভাপতি ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালেকা বেগমকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও দফাদারের বিরুদ্ধে।
গত ১জুন রবিবার সকাল ৯টায় চাঁচড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মালেকা বেগম জানান, আমি আমার ইউনিয়নের মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। সেই হিসেবে আমার ৯টি ওয়ার্ডের সংগঠনের সদস্যদের দেওয়ার জন্য গত শনিবার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজের কাছে ভিজিএফ’র ১০কেজি চাউলের একশো নাম চাই।তিনি আমাকে চল্লিশজনের তালিকা দিতে বলে। এ নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। রবিবার সকাল আটটার দিকে আমি পরিষদে পুনরায় নাম চাইতে গেলে ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন ও চাঁচড়া বিএনপি সম্পাদক ইব্রাহিম হাওলাদারের মহিলা সমর্থক সহ আমাকে প্রথমে রশি দিয়ে হাত-পা বেঁধে বেধরক মারপিট করে। তারা আমার পিঠে, মাথায় এবং মুখে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত করে। পরে হামলার শিকার নারী তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন দফাদার বলেন,মহিলা সভাপতি পরিষদে এসে তালা দিতে চাইলে আমরা তাকে বাধা দেই। নারী নেত্রীর ওপর হামলার বিষয়ে জানতে চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
চাঁচড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন বলেন,বিষয়টি আমি পরে শুনেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, চাঁচড়ার ঘটনাটি শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক