অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা ও দায়রা জজ করোনা জয় করে বাসায় ফিরলেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুলাই ২০২০ রাত ১১:৩১

remove_red_eye

১৭২৭

বাংলার কন্ঠ ডেস্ক :  করোনা জয় করে বাড়ি ফিরেছেন ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক। আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বুধবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। গতকাল ৩০ জুন তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
মাহমুদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভোলার বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু গত ২১ জুন তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড সেন্টারে স্থানান্তর করা হয়।
ভোলা জেলা ও দায়রা জজ সুস্থ হয়ে বাড়ি ফেরায় আইনমন্ত্রী আনিসুল হক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘তার মতো করোনাভাইরাসে আক্রান্ত অন্য সকল বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী এই ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এবং তারা আবারও নিজ নিজ কর্মে ফিরে গিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন, ইনশাল্লাহ।’
ভোলার জেলা জজ ইউনিভার্সেল হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডা. মোহাম্মদ আব্দুল হান্নান, ডা. মেহেদী হাসান এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. গৌতম সেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সূত্র: জাগো নিউজ

করোনা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...