বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৯ রাত ১০:৫৩
৯৭৯
মেহেদি হাসান নাহিদ,মনপুরা : ভোলার মনপুরায় ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লাকে নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে মঙ্গলবার ও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ফকিরহাট বাজার ব্যাবসায়ীসহ সর্বস্তরের মানুষ। এদিকে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লার হত্যাকান্ডে জড়িতদের(৬ জন আসামী) মঙ্গলবার মনপুরা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজির করে ১০দিনের রিমান্ড চাইলৈ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মো: নুরু মিয়া ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যাকান্ডে জড়িত আসামীদের ফাসীর দাবীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
মনপুরা ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত বিচার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নিহত আলাউদ্দিনের পরিবারের পক্ষে ফকিরহাট বাজার ব্যাবসায়ীসহ মনপুরার সর্বস্তরের মানুষ। সবার একটাই দাবী হত্যাকারীদের দ্রæত ফাঁসি হোক। ঘাতকরা যাতে আইনের ফাক ফোকর দিয়ে বের না হতে পারে তার জন্য সরকারের কাছে হত্যাকান্ডের দ্রæত বিচারের দাবীতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। হত্যাকান্ডের সাথে আরও কারা জড়িত আছে কিনা ,কারা এদের মদদ দিয়েছেন সুষ্ঠু তদন্তে তা বের করার আহবান জানানো হয়েছে এই বিক্ষোভ মিছিলের সমাবেশ ও মানববন্ধন থেকে।
নিহত ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ মজিবুল হক মোল্লার বড় ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা। গত ৬ অক্টোবর রবিবার রাত সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পর ওই এজেন্টের নিজ বাড়ির সামনের উঠানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান,হাজির হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক,দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো: অলিউল্যাহ কাজল,সাবেক ইউপি সদস্য মো: নুরুল ইসলাম ফরাজী,সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর প্রমুখ। বক্তারা অভিলম্বে হত্যাকারীদের ফাঁসির দাবী কার্যকর করার দাবী জানান। তদন্তপুর্বক আরও কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত আেেছ কিনা তা বের করে আইনের আওতায় আনার আহবান জানান। যতদিন পর্যন্ত হত্যাকারীদের ফাঁসি না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বক্তারা।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক