অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুন ২০২৫ রাত ০৮:৪৯

remove_red_eye

৪০৭

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে নাগরিক সেবা সুরক্ষা কমিটির উদ্যোগে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন নাগরিক সেবা সুরক্ষা কমিটির আহবায়ক সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি শফিক ঠিকাদার, ব্যবসায়ী জসিম উদ্দিন জনি, সাংবাদিক আজিম উদ্দিন খান, শিক্ষক মাহাবুব আলম, শ্রমিক দলের সভাপতি ফোরকান প্রমূখ। 

বক্তারা বলেন, লালমোহনে পল্লী বিদ্যুতের লোড শেডিং ভয়াবহ আকার ধারণ করছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এছাড়া পল্লী বিদ্যুতের বেশ কিছু খামখেয়ালীপনা সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো ডিমান্ড চার্জ, পিএফ সারচার্জ, মিটার ভাড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা এসব অনিয়মের নিন্দা ও দ্রুত বন্ধ করার দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, ভোলা জেলার যে বিদ্যুৎ চলমান রয়েছে এই বিদ্যুৎটি ভোলার গ্যাস দিয়ে উৎপন্ন হয়। ভোলার নিজস্ব গ্যাসে বিদ্যুৎ উৎপন্ন হওয়া স্বত্বেও আমরা সঠিক ভাবে বিদ্যুৎ পাচ্ছি না। বিগত ফ্যাসিষ্ট সরকার ভোলার এ বিদ্যুৎকে জাতীয় গ্রীডে নিয়ে ভোলাবাসীকে বিদ্যুতের আগ্রাসনে ফেলেছে। 
মানববন্ধনে বক্তারা হুশিয়ার দিয়ে বলেন,  আজকের পর থেকে যদি পল্লী বিদ্যুতের লোড শেডিং বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে লালমোহন পল্লী বিদ্যুৎ বাদ দিয়ে পিডিবির জন্য দুর্বার আন্দোলন করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...