অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমুদ্দিনে ইউনিয়ন বিএনপির সম্পাদককে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুন ২০২৫ সকাল ০৯:৪৫

remove_red_eye

২৫৪

এইচ আর সুমন: তজুমুদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদার কে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (০৬ জুন) চাঁচড়া ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বিক্ষোভ কারীরা বলেন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদার দীর্ঘ ১৫/১৬ বছর এই ইউনিয়নের নির্যাতিত নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে ছিলেন। তিনি নিজেও নির্যাতিত একজন নেতা। যাকে প্রয়োজনে সবসময় পাশে পাওয়া যেতো। আজ তার এই অর্জিত সম্মান সমাজের চোখে নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, গত মঙ্গলবার চাঁচড়া ইউনিয়ন পরিষদে ১ হাজার ৬৭৪ জন হতদরিদ্রের জন্য ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণের কথা ছিল। এসময় ইউনিয়ন মহিলা দলের সভাপতি পরিচয়ে মালেকা বেগম একাই ২০০টি স্লিপ দাবি করেন। তা দিতে রাজি না হওয়ার মালেকা বেগম ইউনিয়ন পরিষদের গুদামঘরে তালা ঝুলিয়ে দেয়। মহিলারে চাল নিতে এসে পরিষদে তালা মারা দেখেন এবং মালেকা বেগমকে তালা খুলে দিতে বলেন। এ সময় কথা–কাটাকাটির একপর্যায়ে মালেকা বেগম হতদরিদ্র নারীদের কামড়ে ক্ষতবিক্ষত করেন। তখন তাঁরা তাঁকে পিটিয়ে জখম করেন। 

এ ঘটনায় ইব্রাহিম হাওলাদার ও তার পরিবার বা বিএনপির কেউ জড়িত নন বলে দাবী তাদের। তারা অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...