অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে মানববন্ধনে বক্তব্য দেয়ায় রেমিট্যান্স যোদ্ধার উপর সন্ত্রাসী হামলা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ সকাল ১০:০৫

remove_red_eye

২৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখানে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেয়াতে সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইদ্রিসের ছেলে রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবদিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। বর্তমানে গুরুতর আহত জয়নাল আবদিন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  
ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানাগেছে, নাজিম উদ্দিন, সোহেল এবং নুরুদীন মিলে দুবাইতে আল বালক কার ওয়াশিং মামে একটি কোম্পানী চালু করে। ওই কোম্পানীতে ভোলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাত/আট শত কর্মী নেয়া হয়। তারা সেখানে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে আসছিলো। 
এরই ধারাবাহিকতায় দৌলতখান উপজেলার চরশুভি গ্রামে তাদরে প্রতিবেশী শামিম, রুবেল, নিজাম এবং ইকবাল নামের চার ব্যক্তিকে আল বালক কার ওয়াশিং কোম্পানির কাজের জন্য দুবাই নেওয়া হয়। কিন্তু সেখানে তারা নিয়মিত কাজ করতো না। সেই দেশের আইন শৃঙ্খলা মানত না। এজন্য পুলিশের হাতে ধরা পরে। আবার কেউ পালিয়ে দেশে চলে এসেছে। 
এখন ওই ব্যক্তিরা দেশে ফিরে এসে নিজেদের দোষ আড়াল করার জন্য কোম্পানীর নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিলো। 
এর প্রতিবাদে সম্প্রতি ''আল বালক কার ওয়াশিং" কোম্পাীর পক্ষ থেকে দৌলতখানে একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে বক্তব্য দেয় সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইদ্রিসের ছেলে রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবদিন, শুধু এ কারণে গত ৮জুন (ঈদের পরের দিন) অভিযুক্ত জাহাঙ্গীর, মোসলেহ উদ্দিন, জুয়েল, সিরাজসহ একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল জয়নালের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...