অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে প্রতরণা করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়ায় অভিযোগে ১ জন গ্রেপ্তার

এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২০ রাত ০৯:৪৮

remove_red_eye

৭৬৫

চরফ্যাশন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে  ৭০ লাখ টাকার প্রতারণা মামলার এক আসামিকে ঢাকা আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার ৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়কে কল্যান ট্রাস্টের অন্তর্ভূক্ত করণের নামে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র। শনিবার (৪জুলাই) চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, ওসি তদন্ত মুরাদ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ প্রতারণা মামলার প্রধান আসামি মাইনুল ইসলাম শেখ মানিক (৪৪) নামের একজনকে আটক করেছে। তার পিতার নাম মো. জাবেদ আলি সে সাভার আসুলিয়ার ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, মাইনুল ইসলাম শেখ মানিক (৪৪) ৩টি শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়কে কল্যান ট্রাস্টের অন্তর্ভূক্ত করে দেওয়ার কথা বলে ২০১৮ সালের আগস্ট মাসের ২৮ তারিখে মামলার বাদি চরফ্যাশন পৌর ৫নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলামসহ ভুক্তভোগী ১৮জনের কাছ থেকে উপস্থিত সাক্ষিগণের সম্মুখে নগদ ২৪ লাখ ৪১ হাজার টাকা নেয়। পরবর্তীতে ০১-১১-১৮ ইং তারিখ ও ১১-০৮-১৯ ইং তারিখ পর্যন্ত ডাচ বাংলা,ইসলামী,জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ৪৫ লাখ ৫৯ হাজার ৫শ ২৯ টাকা নেয়। এবং ২০১৯ সালের মধ্যে চরফ্যাশনের ৩টি শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় কল্যান ট্রাস্টের অন্তর্ভূক্ত করে দিবে বলে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়। তবে আটকাধিন মাইনুল ইসলাম শেখ মানিক তার নিজ একাউন্টে ২৪ লাখ টাকা আছে বলে সাংবাকিদের জানান।  আসামী মাইনুল ইসলাম শেখ মানিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না বলে দাবী করেন।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, চুক্তি ভঙ্গ করায় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদি হয়ে চরফ্যাশন সদর থানায় মাইনুল ইসলাম শেখ মানিককে প্রধাণ আসামি করে তার স্ত্রী রোকসানা আকতার (৩৫) ও একই এলাকার ইনামুল হক ইমরান হোসেন (৩২) কে আসামি করে প্রতারণার অভিযোগ করলে গত জুন মাসের ২৯  তারিখ তাদের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয় মামলা নং ১১। আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ৫দিনের রিমান্ড চাইলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...