লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৫০
৪২৫
আকবর জুয়েল, লালমোহন: আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোলার লালমোহনের ২নং কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমোহন উপজেলা শাখা।
কালমা ইউনিয়নে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে শুরা ও কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ কাজী মো. শাহে আলম।
মঙ্গলবার (১০ মে) ফরাজী বাজার হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালমা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাও. ইমদাদ উল্লাহ'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাঈম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আমির মুহাদ্দিস মাওলানা আবদুল হক, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসাইন সোহাগ, জেলা শিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াত মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে ইউনিয়নে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অনেকে অভিনন্দন জানিয়েছেন।
এসময় আরও উপস্থিতি ছিলেন উপজেলা, পৌরসভা ও কালমা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত