বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২৫ রাত ০৮:০৫
২৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঈদ-উল-আযহার আনন্দে বাড়তি আমেজ যোগ করতে ভোলায় অনুষ্ঠিত হলো বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ।সোমবার বিকালে ভোলা সদর উপজেলার বাপ্তা বড়বাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজন বাপ্তা ইউনিয়ন পরিষদের মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল হক মিলন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ,সদস্য সচিব মনুতাসির আলম চৌধুরী রবিন,বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হুদা খোকা মিয়া, সাধারন সম্পাদক মো. হারুন, বাপ্তা ইউনিয়ন পরিষদে প্যানেল মেয়র হাসান মাকসুদুর রহমান নিরব,স্বেচ্ছাসেবক দল নেতা আবিদুর রহমান আব্দুল্লাহ প্রমুখ।
ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে বাপ্তা ইউনিয়নের বিবাহিত বনাম অবিবাহিতরা এই ফুটবল খেলায় অংশ নেয়। খেলার নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে বিবাহিত দল ৪-২ গোলের ব্যবধানে অবিবাহিত দলকে পরাজিত করে বিজয় লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিনসহ অতিথি বৃন্দ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক