অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বন্ধুদের আনন্দে ভালোবাসায় হাসি-ঠাট্টা,স্মৃতিচারণ উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ রাত ০৮:১০

remove_red_eye

২৬৩

আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার

হাসিব রহমান: বন্ধুত্ব... যার নেই কোনো জাত, ধর্ম বা বয়সের সীমারেখা। ভোলা জেলার এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের অটুট বন্ধনকে আবারও নতুন করে উদযাপন করলেন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে। পুনর্মিলনীতে হাসি আনন্দে মেতে ওঠেন একটি দিন। পুরনো বন্ধুদের পেয়ে ফেলে আসা অতীত জীবনে ফিরে যায়! এসময় ৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলায় যেন এক উৎসবে পরিনত হয়েছে। 

যেথায় থাকি যে যেখানে, বাঁধন মোদের প্রাণে প্রাণে”। এই প্রাণের বাধঁনে দীর্ঘ এক বছর পর সোমবার( ৯ জুন )আবারো একত্রিত হয়েছে ভোলার এস এস সি ৯৮ ব্যাচের বন্ধুরা।  সকাল ৯ টা বাজতেই ভোলা স্টেডিয়াম সড়ক এলাকার শিল্পকলা একাডেমীতে দূর দূরান্ত থেকে আসতে থাকে বন্ধুরা। প্রথমেই ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। নানা সাজে সজ্জিত অডিটোরিয়ামে জমকালো আয়োজনে কেক কাটার মধ্য  দিয়ে দিনব্যাপী পূর্নমিলনী অনুষ্ঠানের শুভসূচনা হয়।

 এর পর একের পর এক আয়োজনে মেতে ওঠে ৯৮ ব্যাচের প্রায় ৪ শতাধিক বন্ধু বান্ধব । অতীতের সকল স্মৃতিচারনে যেন ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরা সবাই।হাসি-ঠাট্টা,মজা -দুষ্টুমিতে মেতে ছিলো যেনো পুরোটা সময়।এমন আয়োজনে সকলেই অনেক আনন্দিত।
স্মৃতিচারণ, হাসি-ঠাট্টা, গান, রেফেল ড্র আর নাচে মুখরিত ছিল পুরো আয়োজন। বন্ধুরা ফিরে গেছেন ফেলে আসা সেই শৈশব-কৈশোরের দিনগুলোতে। দুপুরের মধ্যহ্ণ ভোজের পর পর শুরু হয় সংগীতানুষ্ঠান। সংগীত শিল্পীদের পাশাপাশি ৯৮ ব্যাচের বন্ধুদের মধ্য থেকে কেউ গান আবার কেউবা গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। সংগীতের সাথে সাথে বিভিন্ন আলোক বাতির ঝিকিমিকিতে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানটি। এসময় আনন্দ উৎসবে নেচে গেয়ে পুরো অতীত জীবনের স্মৃতি রোমন্থন করে বন্ধুরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। 

ভোলা এসএসসি ৯৮ ব্যাচের আয়োজক কমিটি সদস্য এ্যাডমিন ও মডারেটর সজিব সাহরিয়ার ও নেয়ামুল সোহাগ বলেন,বন্ধুত্ব মানেই একে অপরের সুখে-দুঃখে পাশে থাকা। এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের বন্ধনকে শুধু উদযাপন করেই থেমে থাকেনি, বরং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা আরো বলেন, এই পূর্ণমিলনী ঘিরেই গড়ে তোলা হয়েছে ‘৯৮ ব্যাচ ফাউন্ডেশন। যার উদ্দেশ্য অসুস্থ বা অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করছেন বলেও জানান, পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজকরা। ভোলার এসএসসি ৯৮ ব্যাচের এই উদ্যোগ শুধুই একটি পুনর্মিলনী নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা। 

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...