তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬
৩৫৫
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা জেলাধীন তজুমুদ্দিন উপজেলা প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেটের তিন সহোদর মোর্শেদ, হেমায়েত ও ইব্রাহিম প্রাইমারি স্কুলে চাকরিতে টিকিয়ে দিবে বলে দীর্ঘ কয়েক বছর যাবত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, প্রাইমারি শিক্ষক তিন প্রতারক সহোদরের একজন ইব্রাহিম খন্দকার এর বিরুদ্ধে চরফ্যাশন থানায় সি আর ৪৯৩/৪৯৮ দুই টা মামলা রয়েছে। তার সহযোগী স্ত্রী সামিয়া আফরোজ অনুর মাধ্যমে বিভিন্ন মানুষকে চাকরী দেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে মামলার সুত্র জানায়। ইব্রাহীম এবং সামিয়া আফরোজ অনুর নামে রুপালী ব্যাংক তজুমুদ্দিন শাখা সহ বিভিন্ন ব্যাংকে একাধিক একাউন্টে নিয়োগ বানিজ্যের টাকা আদান প্রদান করতেন। টাকার জন্য চাপসৃষ্টি করলে কিছু কিছু পাওনাদারকে ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে গিয়ে দেখেন একাউন্টে টাকা নেই। এসব কারনে তিন সহোদর শিক্ষক গা ঢাকা দেন। সামিয়া আফরোজ অনু চরফ্যাশন উপজেলা মিজানুর রহমান এর কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে ২২৫০০০( দুই লক্ষ পচিঁশ হাজার) টাকা নিয়েছেন। তারা অনেক চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে চরফ্যাশন আদালতে অভিযোগ দাখিল করেন। ঈদে বাড়িতে আসলে সামিয়া আফরোজ অনুকে তজুমুদ্দিন থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করেন।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, চরফ্যাশন আদালতের জিআর ৫০৭/২৪ নং মামলায় ৪০৬/৪২০ ধারায় গ্রেফতারী ফরোয়ানায় সামিয়া আফরোজ অনু নামে একজনকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত