অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলার লঞ্চ ঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভীড়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

২১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ঈদ শেষে দ্বীপ জেলা ভোলা থেকে কর্মস্থলে পরিবার পরিজন নিয়ে ফিরতে শুরু করেছে হাজার হাজার মানুষ। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ছিলো যাত্রীদের উপচে পড়া ভীড়। ইলিশা-লক্ষীপুর রুটের লঞ্চ ও সী ট্রাক গুলোতে দুই থেকে তিনগুণ অতিরিক্ত যাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করে। নৌ যানের তুলনায় অতিরিক্ত যাত্রী হওয়াতে অনেকেই লঞ্চঘাটে অপেক্ষা করতে থাকে ঘন্টার পর ঘন্টা। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলারে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন।
এ রুটে ২টি লঞ্চ ও ৪টি সীট্রাক চলাচল করলেও বর্তমানে যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা খুবই কম । এতে জীবনের ঝুঁকি নিয়ে কাজের তাগিদে পরিবার পরিজন নিয়ে উত্তাল মেঘনা পারি দিচ্ছে নিরুপায় সাধারন মানুষ। এমন পরিস্থিতিতে যে কোনো সময় দুর্ঘটনার আশংকা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এ ভীড় আরও বাড়বে বলে জানিয়েছে লঞ্চঘাট সংশ্লিষ্টারা। 

যাত্রীরা অভিযোগ করেন, ইলিশা লঞ্চ ঘাটে যে পরিমাণ যাত্রী রয়েছে লক্ষীপুর যাওয়ার জন্য সেই পরিমাণ লঞ্চ সি ট্রাক নেই। যা রয়েছে তা আবার সাইজে ছোট। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে তারা পারাপার করেছে। এতে করে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।তাই যাত্রীদের ভোগান্তি লাঘবে বড় লঞ্চ প্রয়োজন। লঞ্চ না পেয়ে অসংখ্য যাত্রী পরিবার পরিজন নিয়ে তীব্র গরমে ঘাটে পরবর্তী লঞ্চের জন্য অপেক্ষা করে।এদিকে করোনা সংক্রামন রোধে যাত্রীদের মাস্ক পরার জন্য সর্তক করা হলেও অধিকাংশ যাত্রী তা ব্যবহার করেনি।

বিআইডব্লিউটিএর ট্রফিক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান,ভোলার ইলিশা-ঢাকা নৌরুটে প্রতিদিন ১১ টি লঞ্চ চলাচল করে। এছাড়া ইলিশা লক্ষীপুর রুটে ২টি ও ৪টি সি ট্রাক চলাচল করছে।  অবৈধ ভাবে মেঘনা নদীতে যাত্রী পারাপার করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ পর্যন্ত  ৪ টা স্পিড ও ১ ট্রলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও করেনা সংক্রামন রোধে মাস্ক ব্যবহারে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...