অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ইসরায়েল ‘করুণ পরিণতির’ মুখোমুখি হবে: খামেনি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৫ বিকাল ০৩:০৬

remove_red_eye

২৮৪

ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজের জন্য একটি ‘করুণ পরিণতির’ পথ তৈরি করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আয়াতুল্লাহ খামেনি বলেন, এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ। তারা এমন একটি পথ বেছে নিয়েছে যার পরিণাম ভয়াবহ হবে এবং এর ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।

এর আগে শুক্রবার ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে।

নেতানিয়াহু জানান, রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ শহরে হামলা চালানো হয়েছে, যেটি ইরানের একটি প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।

তিনি আরও বলেন, ইরানি বোমা তৈরির সঙ্গে জড়িত বিজ্ঞানীরাও আমাদের নিশানায় রয়েছেন। যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ অব্যাহত থাকবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এ অভিযানে ২০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং ইরানের ১০০টির বেশি স্থাপনায় হামলা চালিয়ে ৩৩০টিরও বেশি মারণাস্ত্র ব্যবহার করা হয়।

এদিকে, ইরানও পাল্টা জবাব দিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। তবে ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরায়েলে কখন পৌঁছাবে, তা নিশ্চিত নয়।  

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...