অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিয়ের কনের জন্য আনা কাপড় পছন্দ না হওয়ায় হামলা বর সহ ১৫ জন আহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৫ রাত ০৮:৪৬

remove_red_eye

২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিয়ের কানের জন্য আনা বর পক্ষের কাপড় পছন্দ না হওয়ায় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা কথা কাটাকাটি সহ সংঘাতের ঘটনা ঘটে। এ সময় বর সহ তার সঙ্গীদের পিটিয়ে মারধর করা হয়েছে। এতে বর মো. সজিব সহ ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর  ৬ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে বরের কাছে কনে তুলে দেয়ার বিয়ের আনুষ্ঠানিকতা ভন্ডুল হয়ে গেছে । ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে মধ্যাহ্নভোজের সময় সদর উপজেলার ভেদুরয়িা ইউনিয়নের শেরে বাংলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরসামাইয়া ইউনয়ের পূর্ব চরকালি গ্রামের মো. আবুর ছেলে মো. সজিবের সাথে শাহাবুদ্দিনের মেয়ে রিপার সাথে এক বছর আগে বিয়ে হয়। সজিব নারায়নগঞ্জে একটি ফ্যাক্টরিতে চাকুরী করেন। নতুন বউ তুলে আনতে বিয়ের শাড়ি ও অন্যান্য মালামালসহ শুক্রবার দুপুরে পাশের ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা গ্রামের শশুড় শাহাবুদ্দিনের বাড়িতে যান। বর পক্ষের আনা কাপড় ও অন্যান্য প্রসাধনী কনে পক্ষের পছন্দ না হওয়ায় এ নিয়ে বর সজিবের বড় ভাইর সাথে বাকবিন্ডা হয়। এক পর্যায়ে  দুইপক্ষের লোকজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এসময় কনে পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বরসহ তার সঙ্গীদের মারধর করে বের করে দেয়। এতে আহত বর সজিব, জাহিদ, অন্তু, মো. সোহেল, ফাতেমা ও ময়না সহ ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর সজিব সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কনে পক্ষের লোকজন তাদের উপর হামলা মারধর করে।  ঘটনার পর থেকে কনের বাবা শাহাবুদ্দিন সহ ওই বাড়ির পুরুষ সদস্যরা আত্মগোপনে রয়েছেন।  শাহাবুদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। 
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় কোনো পক্ষই এখনো অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...