অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৫ রাত ০৯:০৮

remove_red_eye

৪০৭

এইচ আর সুমন : ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিমউদ্দীন ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের যুগিরঘোল এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী।
এ সময় প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি নেতা মনিরুল হকের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফকরুল ইসলাম ফেরদাউস, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল  ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, যুবরাজ, ভোলা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানবির হোসেন শুভ, সদস্য তানজিল প্রমূখ।
এ ছাড়া জেলা যুবদল নেতা মোহাম্মদ আলী, মো: অলিউল্লাহ,  মোশারেফ,ও হানিফ পঙ্খীসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ এলাকার  কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিমউদদীন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ জুন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিমউদদীন ও তার পরিবারের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। হামলায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিমউদদীনসহ বেশ কয়েকজন আহত হন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...