বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুন ২০২৫ রাত ০৯:১২
৩০৬
রোমানুল ইসলাম সোহেব : ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মোঃ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ( ১২ জুন) দিবাগত রাতে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, ভেলুমিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন গং ও প্রতিবেশী আলমগীর গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আলমগীর স্থানীয় সালেম চৌকিদারের যোগসাজসে হোসেন গংদের পারিবারিক কবরস্থান দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। এতে বাঁধা দিলে আলমগীর দলবল নিয়ে হামলা চালায়। হামলায় হোসেনের মা ও ছোট ভাই আহত হয়। এ ঘটনায় হোসেনের মা সুপিয়া বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দায়ের করে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ মামলার আসামী আলমগীর ও অন্য এক আসামীকে আটক করে। এসময় আলমগীরের নেতৃত্বে ১০/১২ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপস্থিতিতে হোসেনকেও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের ভর্তি করান। আহত হোসেন জানান, তাদের জমির ওপর রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একই বাড়ির সালেম চৌকিদার নেতৃত্বে আলমগীর, ইউসুফ, রাশেদ, কাদের সহ ১০/১২ তাদেরকে এলোপাতাড়ি মারধর করে কুপিয়ে জখম করে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে অভিযুক্ত সালেম চৌকিদার ও আলমগীরের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হইনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত