অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৫ রাত ১০:৩১

remove_red_eye

৩৮২

বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রদর্শনী


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ভোলা  ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার শহরের ড্রিমল্যান্ড শিশু পার্কে অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ । এ সময় অনুষ্ঠানের উদ্বোধন প্রধান অতিথি ভোলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন, ভোলা শহীদ জিয়া আর্দশ গালর্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, ভোলা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ,  আলতাজের রহমান কলেজের  প্রাক্তন অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের  অধ্যক্ষ  হারুন অর রশিদ,  উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল,চর পাঙ্গাষিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মো: আমির হোসেনসহ অতিথিরা। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল,  ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা বিজ্ঞান প্রজেক্ট এর প্রদর্শনী।

অতিথিসহ দর্শনাথীরা প্রজেক্টগুলো ঘুরে দেখেন।  দুপুর থেকেই উৎসবমুখর হয়ে ওঠে ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। মেলার সার্বিক দায়িত্ব পালন করেন,  সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা,  সংগঠনের অর্থ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার,  যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ,  নির্বাহী সদস্য মাকসুদুর রহমান, দপ্তর সচিব মোঃ রিয়াদ।
 অনুষ্ঠানে শুরুতে সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন সঞ্চালক স্কুল শিক্ষক গৌতম গোলদার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কলেজ শিক্ষক ও সাংবাদিক অমিতাভ অপু। বার্ষিক  প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব স্কুল প্রধান শিক্ষক  মোঃ মনির উদ্দিন।  কার্যক্রমের উপর ও বিজ্ঞানের অগ্রগতির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...