অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইসরায়েল থামলে থামবে ইরানও

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুন ২০২৫ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৩৪২

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছেই।

এই পরিস্থিতিতে ইরান জানিয়েছে, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত থাকবে।

দুই দেশের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার (১৫ জুন) এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, তেহরান কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। কেবল ইসরায়েলই পারে এই সংঘাত থামাতে। তারা থেমে গেলে আমরাও থামবো।

এর আগে তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে বলেন, জায়োনিস্ট সরকার একটি নতুন রেড লাইন অতিক্রম করেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি যেকোনো হুমকির জবাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য। ইসরায়েল হামলা বন্ধ করলেই ইরান আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া থামাবে।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টানা দুই দিনের হামলায় ইরানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২০ জন শিশু। আহত হয়েছেন আরও ৮০০ জন।

জবাবে ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র হাইফার বাজান তেল শোধনাগারে আঘাত হানার কথা জানায় আল জাজিরা। এ হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও অংশগ্রহণের দাবি করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের পাল্টা হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...