বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুন ২০২৫ রাত ১১:৩৯
৩৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান এর বাম হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষ।এসময় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে দেউলা ইউনিয়নের মজম বাজারে । এদিকে গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন বেপারিকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়।
কিন্তু কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি -সম্পাদক দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে।
দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, “দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায় অনিয়মের ব্যাপারে কঠোর হওয়ায় সভাপতিসহ তার লোকজন আমার উপর ক্ষুব্দ হয়ে ওঠে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির বেপারি, বেপারির ছেলেরাসহ একটি সন্ত্রাসী গ্রুপ আমার উপরে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারির ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়াড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কেটে ফেলে।” সোহেল আরও অভিযোগ করেন প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনিসহ তার সাথে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেন বেপারির বক্তব্য পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, ওই এলাকায় একটি ঘটনা শুনেছি। তবে বিস্তারিত পাইনি।এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত