বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭
২৫২
ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানো ইরানের সঙ্গে থাকা সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলুচিস্তানের সিনিয়র কর্মকর্তা কাদির বখ্শ পিরকানি বলেন, চাঘাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গওয়াদার এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আতাউল মুনিম নামে চাঘাই জেলার এক সীমান্ত কর্মকর্তা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে।
তবে তিনি জানান, বাণিজ্য কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই। একইসঙ্গে যেসব পাকিস্তানি নাগরিক ইরান থেকে দেশে ফিরতে চান, তারা প্রবেশ করতে পারবেন।
তিনি আরও বলেন, আজ আমরা ইরান থেকে প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থীকে প্রত্যাবর্তনের আশায় আছি।
এদিকে তেহরানে ফের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান নতুন করে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
সোমবার সকালের দিকে চালানো এই পাল্টা হামলায় তেল আবিব ও হাইফাসহ বিভিন্ন শহরে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজধানীসহ উপকূলীয় শহরগুলোতে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণে ভবন ধসে পড়ে, যানবাহন পুড়ে যায় এবং অনেক মানুষ আহত হন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত