অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহন রোগী কল্যান সমিতি ফান্ড থেকে ঔষুধ সরবরাহ করলেন ইউএনও মো শাহ আজিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২৫ রাত ০৮:০৬

remove_red_eye

৩৮২

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে সমাজ সেবা অধিদপ্তরের রোগী কল্যান সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের লক্ষ্যে পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। 
 
(১৬ জুন)সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রোগী কল্যাণ সমিতির ফান্ড হতে হাসপাতালে ভর্তি কৃত ৬৯ জন রোগীর মধ্যে ২২ জন অসহায় ও দুস্থ রোগীকে সনাক্ত করে ১২ জন রোগীকে তাৎক্ষণিক ঔষুধ সরবরাহ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ। তাৎক্ষণিক সেবা পেয়ে হতদরিদ্র রোগীগণ উপজেলা নির্বাহী অফিসার উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সেবা অব্যাহত রাখার জন্য লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুল পঞ্চায়েত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তাকে অনুরোধ করেন। 
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লালমোহন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড প্যাথলজি ডিপার্টমেন্ট বহির্বিভাগ ঘুরে দেখেন। উপস্থিত ডাক্তার ও স্টাফদের সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ এর সমস্যা, ল্যাব, দালালদের উৎপাত বন্ধ ও অসহায় দুঃস্থ রোগীদের ঔষুধ কেনার আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙে আলোচনা করেন।
 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, উপজেলা রোগী কল্যাণ সমিতি হলো উপজেলা পর্যায়ে গঠিত একটি জনকল্যাণমূলক সংগঠন, যা স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সহায়তা করে থাকে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা এই সমিতির প্রধান কাজ। এই সমিতি সাধারণত সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়। উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রধান কাজগুলি হলো:  দরিদ্র ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা, হাসপাতালে আগত রোগীদের ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইলচেয়ার ইত্যাদি প্রদানে সহায়তা করা, হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেমন - অ্যাম্বুলেন্স ভাড়াও পরিশোধ করা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কাজে সহায়তা করা, রোগীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
তিনি আরো বলেন, এই সমিতি সাধারণত উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উপজেলা সমাজসেবা অফিসার এর সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...