অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৩০৬

ইরানের সংবাদমাধ্যম তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিচ্ছে। এসব খবরে বলা হয়েছে, আন্দারযগৌ এলাকায় ইসরায়েলের গোলা আঘাত হেনেছে।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তারা আজই প্রথম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন, যা ইসরায়েল প্রতিহত করতে অক্ষম। তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে।

ইসরায়েলের কর্মকর্তারা সবশেষ হামলায় ত্রিশটির মতো ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করেছে বলে জানিয়েছে। তবে তারা বলেছে, এর বেশিরভাগই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইসরায়েল তেহরানে আরও ১০টির মতো পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংসের পথে রয়েছে।

টাইমস অব ইসরায়েলের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলের বিমান বাহিনী আজ তেহরানে খুবই গুরুত্বপূর্ণ আরও হামলা চালাবে, যার লক্ষ্যবস্তু হবে শাসনব্যবস্থার বিভিন্ন লক্ষ্য ও অবকাঠামো।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষমতার কারণে তারা তেহরানে অন্তত ১০টি পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংসের খুব কাছাকাছি রয়েছে।

ইরানের ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন কাৎজ। কেন্দ্রটি এত গভীরে নির্মিত যে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা দিয়ে এটির উপর গুরুতর ক্ষতি করা সম্ভব বলে ধারণা করা হয়। কাৎজ বলেন, বিষয়টিও অবশ্যই সমাধান করা হবে।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...