অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

২৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময়  সড়ক দুর্ঘটনায় শাহানুর বেগম(৪৫) নামে এক নারী নিহত হ‌য়ে‌ছে। সোমবার বিকাল ৫টার দিকে ভোলা-চরফ‌্যাশন সড়কের কমরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহানুর বেগমের  বাড়ি ভোলা সদর উপ‌জেলার দ‌ক্ষিণ দিঘলদী ইউনিয়‌নের শা‌ন্তিরহাট এলাকায়।

‌পুলিশ ও নিহতের স্বজনরা সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে শাহানুর বেগম নিজ বাড়ি থেকে ছে‌লে-মেয়েদের নিয়ে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের কমরউদ্দিন এলাকার তোফা‌য়েল কা‌জির বা‌ড়ি‌তে বোনের বাসায় দাওয়াত খে‌তে যান।  খাওয়া-দাওয়া শে‌ষে নি‌জের বা‌ড়ি যাওয়ার জন‌্য বো‌নের বা‌ড়ি থে‌কে রওয়ান দেন। বিকাল ৫টার দিকে ভোলা-চরফ‌্যাশন আন্ত: মহাসড়‌কের কমরউদ্দিন এলাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাৎ এক‌টি দ্রুতগামী তেলবাহী ট‌্যাংকার গাড়ি এসে তা‌কে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থ‌লেই নিহত হন শাহানুর বেগম।
বাংলাবাজার পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক(এসআই) মো. জামাল উদ্দিন সাংবাদিকদের  জানান, খবর পে‌য়ে তারা ঘটনাস্থ‌লে এসে তেলের ট‌্যাংকা‌র জব্দ করেছেন।  তবে ড্রাইভার ও হেলপার পালাতক র‌য়ে‌ছে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...