অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার সিনিয়র সাংবাদিক এডভোকেট নজরুল হক অনু’র মায়ের ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুলাই ২০২০ দুপুর ১২:০৫

remove_red_eye

১৩৭৭

 

এইচ আর সুমন: ভোলার ইলিশা নাদের মিয়া পরিবারের সদস্য বৃহত্তর ইলিশার সাবেক চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হক মিয়ার বড় মেয়ে, এবং কাচিয়া মিয়া বাড়ির পরিবারের সদস্য মরহুম আনোয়ারুল হক মেঘু মিয়ার স্ত্রী সুলতানা রাজিয়া আজ সকাল ৯ টায় ঢাকা শ্যামলী বক্ষব্যাধি হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল(৮৫) বছর।
মরহুমা বিজেপি নেতা আব্দুল আল মামুন খসরুমিয়া, বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ ও ইন্ডিপেনন্ডেন্ট টিভির ভোলা জেলা প্রতিনিধি এবং দৈনিক দক্ষিণ প্রান্ত পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু এর মা । মরহুমা মৃত্যুকালে ৬ছেলে ,৪মেয়ে, আত্মীয়-স্বজন ও  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। আগামী দিন সোমবার সকাল দশটায় ভোলা খলিফাপট্টি জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, নামাজ শেষে উকিল পাড়া গোরস্থানে মরহুমাকে দাফন করানো হবে। 
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ভোলা - ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিজিপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরন, ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন , ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ অপু ,দৈনিক  ইনকিলাব ভোলা জেলা প্রতিনিধি, আব্দুল বারেক,দৈনিক জনকণ্ঠ ভোলা জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, দৈনিক সমকাল ভোলা জেলা প্রতিনিধি নাসির লিটন,  দৈনিক বাংলাদেশ প্রতিদিন ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রাহয়ান ,ভোলার বাণী সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ। এছাড়া দৈনিক বাংলার কন্ঠ পরিবার গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়ে তার আত্নার মাগফেরাত কামনা করেন।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...