বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে জুন ২০২৫ রাত ০৯:২৮
৩৩২
ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। ২ কেজি ৭০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৬ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে ইলিশটি নিলামের মাধ্যমে ৬ হাজার ৪৮০ টাকায় ক্রয় করেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন।

আড়তদার মো. কামাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশটি। ভোলা সদরের ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে এটি ধরা পড়ে। এর ওজন ২ কেজি ৭০ গ্রাম। পরে দুপুর ২টার দিকে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্ব্বোচ দামে ক্রয় করি। এসময় কয়েকজন আড়তদার ও মৎস্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু তাদের থেকে দাম বেশি ছিল আমার।

তিনি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলাম শুরু হয়, এরপর বাড়তে বাড়তে ৬ হাজার ৪৮০ টাকায় শেষ হয়। এই মাছটি তিনি বরিশাল আড়তে সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলেও দাবি করেন তিনি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ও নদীতে নিষিদ্ধ জাল ধ্বংসের কারণে নদীতে এখন বড় বড় ইলিশ পাচ্ছেন জেলেরা। আগামীতেও তারা সকল অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে দাবি করেন তিনি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত