বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১১
২৬৯
পবিত্র জুমার নামাজ শেষে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, তেহরানের রাস্তায় ইরানিরা তাদের শীর্ষনেতাদের সমর্থনে স্লোগান দিচ্ছেন। কিছু বিক্ষোভকারীকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা গেছে।
সেই ভিডিও প্রচারের সময় সংবাদ উপস্থাপক বলেন, ‘আজ শুক্রবার গোটা দেশের ঐক্য ও প্রতিরোধের প্রতীক’।
বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা ১৩ জুন ইসরায়েলের হামলার পর নিহত কমান্ডারদের ছবি বহন করছেন। অনেকে ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা ওড়াচ্ছেন।
এক বিক্ষোভকারীর ব্যানারে লেখা ছিল — ‘আমি আমার নেতার (সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি) জন্য জীবন উৎসর্গ করব’।
রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, শুধু তেহরানে নয়; উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ এবং দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজেও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
তেহরান পরমাণু অস্ত্র বানানোর দিকে এগিয়ে যাচ্ছে, এমন অজুহাতে ইসরায়েল গত ১৩ জুন বিনা উসকানিতে ইরানে হামলা চালায়। তারা ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিককে হত্যা করে। হামলায় ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের সামরিক বাহিনী এ হামলার পাল্টা জবাব দিতে শুরু করে।
এদিকে দখলদার ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধই লড়াই অবসানের একমাত্র পথ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার এক্স-এ একটি পোস্টে তিনি লেখেন, আমরা সর্বদা শান্তি ও শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরোপিত যুদ্ধের অবসানের একমাত্র উপায় হলো শত্রুর আগ্রাসনের ‘নিঃশর্ত অবসান’ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের দুঃসাহসিকতার অবসানের সুনির্দিষ্ট নিশ্চয়তা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত