অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই জুলাই ২০২০ বিকাল ০৩:৫৪
১১৪৮
অচিন্ত্য মজুমদার: ভোলায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। এদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যেই সুস্থ্য হয়েছেন। আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ জন, তজুমদ্দিনে ১ জন ও চরফ্যাশন উপজেলায় ১ জন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৪৭ জনের মধ্যে সুস্থ ৫৪ জন। দৌলতখানে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৬ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ২ জন, লালমোহনে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ১৫ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪২ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৯ জন।
আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৭৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৫৪৫ জনের। তার মধ্যে ৩২২০ জনের রির্পোট নেগেটিভ এবং ৩২৫ জনের পজেটিভ। এছাড়া ২২৪ জনের রির্পোট এখনো আসেনি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত