অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

কারাগারে নোবেল-প্রিয়ার বিয়ে, দেনমোহরও অনেক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুন ২০২৫ রাত ০৯:২৩

remove_red_eye

৩৬১

ধর্ষণের অভিযোগে কারাবন্দী নোবেলের দাবি ছিল, বাদী তার স্ত্রী। নিজ স্ত্রীকে তিনি ধর্ষণ করেননি। স্ত্রী দাবি করলেও আদালতে বিয়ের কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। বাধ্য হয়ে ধর্ষণের অভিযোগ আনা নারীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার কারাফটকে বাদী ও বিবাদীকে বিয়ে দেওয়া হয়।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন জানান, ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া আসামি নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চাওয়া হয়। বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। তার বিরুদ্ধে অভিযোগ, ইসরাত জাহান প্রিয়া নামের ওই নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন নোবেল। অবশেষে গতকাল কারাফটকে তাকে বিয়ে করেন নোবেল। তাদের বিয়ের সাক্ষী ছিলেন দুপক্ষের স্বজন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া। বিয়ের দেনমোহরের অঙ্কটিও কম নয়। জানা গেছে, নোবেল-প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল ১০ লাখ টাকা।

নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার নামে ধর্ষণ মামলা করেন। পরে একই বছরের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। বনিবনা না হওয়ায় গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

প্রতিষ্ঠিত খ্যাতিমান শিল্পীদের গান কাভার করে জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। ক্ষেত্রবিশেষে মূলশিল্পীর চেয়ে হৃদয়গ্রাহী করে গেয়েছেন কোনো কোনো গান। এমনকি তার কণ্ঠে মৌলিক গানগুলোও লুফে নিয়েছিলেন শ্রোতারা। ভারতের পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ তাকে এনে দেয় পরিচিতি।

ছয় বছরের ক্যারিয়ারে গানের জন্য অনেক ভালোবাসা কুড়িয়েছেন মাঈনুল আহসান নোবেল। পাশাপাশি আলোচিত হয়েছেন উশৃঙ্খল জীবনের জন্য। একের পর এক বিতর্কের জন্ম দিয়ে গেছেন প্রতিভাবান এই কণ্ঠশিল্পী। অনেক সম্ভাবনা নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করলেও, শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি তার।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...