অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জামায়াতে ইসলামীর উদ্যেগে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে রাস্তা মেরামত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুন ২০২৫ রাত ০৯:৪৮

remove_red_eye

৪৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরকালি থেকে শেরেবাংলা সড়ক পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি  দীর্ঘদিন ধরে সংস্কার না করা এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। স্থানীয় ভূক্তভোগীরা র্দীঘ দিন ধরে ওই সড়কটি মেরামত করার জন্য দাবী জানিয়ে আসলেও কেউ এগিয়ে আসেনি। অবশেষে জামায়াতে ইসলামীর উদ্যেগে এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে  ভাঙ্গা সড়ক সংস্কার করা হয়য়েছে। ভেদুরিয়া ইউনিয়ন জামায়াত নিজস্ব অর্থায়নে এ সংস্কার কাজ সম্পন্ন করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে যানবাহন চলাচল এবং জনসাধারণের চলাফেরায় চরম ভোগান্তি হচ্ছিল। বর্ষা মৌসুমে খাদাখন্দে ভরা রাস্তাটি কাদার কারণে চলাচল অনুপযোগী  হয়ে পরে। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে মারাত্নক সমস্যার সৃষ্টি হতো। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ভেদুরিয়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাশ্রম সহ রাস্তার সংস্কার কাজ শুরু করে। সংস্কার কাজে ভেদুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির বিশিষ্ট সমাজসেবক মাওঃ হাসনাইন ও সেক্রেটারি মেসবাহ উদ্দিন ফিরোজসহ নেতাকর্মীরা স্বশ্রমে এই সংস্কার কাজে অংশগ্রহণ করে। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে মাওঃ হাসনাইন আহমেদ বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মানুষের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে জনসেবামূলক কাজ করে” তাই  “জনসেবামূলক কাজ করা আমাদের আদর্শিক ও নৈতিক দায়িত্ব।

জামাতের প্রতিটি কর্মী দেশ ও জাতির কল্যাণে সমাজসেবার কাজে সর্বদা সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।  তিনি আরো বলেন, জনসেবা ও জাতির কল্যাণে রাষ্ট্রের উন্নয়নে আমাদের এই জাতীয় উদ্যোগ ও কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ”। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে ভাঙ্গা রাস্তা সংস্কার করায় স্থানীয় বাসিন্দারা অনেক খুশি ও তারা সন্তোশ প্রকাশ করেন। এখন থেকে পথচারীদের কষ্ট লাগব হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...