বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জুন ২০২৫ সন্ধ্যা ০৬:১৪
২৭২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে। শনিবার দিনটি রঙিন হয়ে উঠেছিল সুবিধাবঞ্চিত শিশুদের হাসি-আনন্দে।
ভোলা শহরের চিলড্রেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অডিটোরিয়ামে আয়োজন করা হয় দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই স্কুলের শিশুদের স্বাগত জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় রঙিন বেলুন। মুহূর্তেই শিশুদের মুখে ফুটে ওঠে অকৃত্রিম আনন্দের ঝলক। শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয় —এটি হয়ে ওঠে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল উদাহরণ। শিশুদের জন্য ছিল কেক কাটাসহ আনন্দ-বিনোদনের নানা আয়োজন।
একাত্তর টেলিভিশনের ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম অনুষ্ঠানে শুরুতে তার স্বাগত বক্তব্যে, সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই শিশুদের মুখে হাসি ফুটাতে পারাই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ।” এ সময় সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান ও ফজলুর রহমান বাচ্চু মোল্লা। তাঁরা বলেন, “এ ধরনের মানবিক আয়োজন সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।” এ সময় অতিথিরা বলেন, “একাত্তর টেলিভিশন যেন আগামীতেও জনগণের কথা বলে, তুলে ধরে বাস্তব চিত্র , এই হোক আমাদের সম্মিলিত প্রত্যাশা।” এই ব্যতিক্রমী আয়োজন শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকল ভোলার সমাজে।
পরে আনন্দঘন পরিবেশে শিশুদের সঙ্গে কেক কাটা হয় এবং সবাই মিলে কেক খাওয়ানো হয়। এ সময় ভোলার পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে একাত্তর টেলিভিশনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক