অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সম্মিলিত প্রচেষ্টায় মেধাপাচার বন্ধ করতে হবে: সালাহউদ্দিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

২২০

রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মেধাপাচার বন্ধের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।  

রোববার (২২ জুন) রাজধানীতে এক সেমিনারে তিনি এ তাগিদ দেন।

সালাহউদ্দিন বলেন, আমাদের এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে একবার চলে গেলে মেধাবীরা এখানে আর ফিরে আসে না। আমি অনেক দেশ দেখেছি, সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না ও ভারতে দেখেছি, তারা অন্য দেশ থেকে প্রশিক্ষণ, জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে ডেভেলপ করেছে।  

মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায়। আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করবো, কিন্তু আমরা যদি বিদেশি ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যাই, তবে সেক্ষেত্রে মেধার বিকাশটা হবে না। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে, সেও সেভাবে কথা বলে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, সেখানে পড়ালাম আমেরিকা পাঠাবো বলে- এগুলো ইমোশন।  

সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি মাতৃভাষায় পড়ানোর আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এর বাইরেও আমরা বিদেশি দুটি ভাষা শেখাবো।  

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে মেধাপাচার হবে না।  

সালাহউদ্দিন বলেন, আমরা যদি এমন পরিবেশ সৃষ্টি করি, যেখানে শিক্ষা ও গবেষণা দুটি এগিয়ে নেওয়া যাবে। তবে মেধাপাচার রোধ করা যাবে। কিন্তু আমরা অপকালচারের শিকার হয়েছিলাম। যেভাবে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, শিক্ষাকে পলিটি সাইজ করা হয়েছে, সেটার পরিণতি আজকের এই সেমিনার।  

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...